News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় কংগ্রেস নাক-কান কেটে সিপিএমের সাথে সমঝোতা করেছে : শুভেন্দু অধিকারী
Image

ত্রিপুরায় কংগ্রেস নাক-কান কেটে সিপিএমের সাথে সমঝোতা করেছে : শুভেন্দু অধিকারী

আগরতলা, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় কংগ্রেস নাক-কান কেটে সিপিএমের সাথে আসন সমঝোতা করেছে। আজ গোমতী জেলায় রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে বিজয় সংকল্প জনসভায় বিদ্রুপের সুরে একথা বলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, লজ্জায় মাথা খেয়ে কংগ্রেস নেতারা সিপিএমের রক্তাক্ত হাত ধরেছেন। সাথে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র ভাষায় নিশানা করেছেন। তিনি বলেন, নন্দীগ্রামে আমার কাছে পরাজিত হয়েছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারাতে আগরতলায় মিছিলে পা মিলিয়েছেন। সেই তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ত্রিপুরার মানুষ দশকের পর দশক সিপিএমের কুশাসন দেখেছেন। বামেদের শাসনে ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছিল। ১৯৭৮ থেকে ১৯৮৮ পর্যন্ত বাম জমানায় ৩৫০ জন কংগ্রেস কর্মী খুন হয়েছেন। সেই কংগ্রেসের নেতারা লজ্জায় মাথা খেয়ে সিপিএমের রক্তাক্ত হাত ধরেছেন।

তিনি আজ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে তোপ দেগেছেন। তাঁর কটাক্ষ, সুদীপ বাবুর সব দলেই দম বন্ধ হয়ে আসে। কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন। সেখানে দম বন্ধকর পরিস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেখানেও দম বন্ধকর পরিস্থিতির মুখে পুণরায় কংগ্রেসে ফিরে গেছেন। সেখানে তাঁর অক্সিজেনের অভাব হওয়ায় সিপিএমের জিতেন্দ্র চৌধুরীর পায়ে গিয়ে পড়েছেন।তিনি বিদ্রুপের সুরে বলেন, মাত্র ১৩ টি আসনে সন্তুষ্ট হয়ে কংগ্রেস নাক-কান কেটে সিপিএমের সাথে সমঝোতা করেছে। তাঁর দাবি, কংগ্রেস ও সিপিএমের অনৈতিক সুবিধাবাদী জোট হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ভোটের বাক্সে জনগণ তার উচিত জবাব দেবেন। তাঁর বিশ্বাস, ত্রিপুরায় পুণরায় ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হবে। ফলাফল ঘোষণার পর কৃতজ্ঞতা জ্ঞাপন সভায় ত্রিপুরার মানুষ দুই হাতে মোদী ও মানিকের জোড়া লাড্ডু পাবেন।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top