News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাধারঘাটে বামফ্রন্টের নির্বাচনী অফিসে ভাঙচুর, কর্মীকে মারধর ও বাড়ি ঘরে হামলা
Image

বাধারঘাটে বামফ্রন্টের নির্বাচনী অফিসে ভাঙচুর, কর্মীকে মারধর ও বাড়ি ঘরে হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷  ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন এলাকায় হিংসাত্মক কার্যকলাপ বাড়ছে৷ নির্বাচন কমিশন ও আরক্ষা প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে ভোট পর্ব অবাধ সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেও তাদেরকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নানা স্থানে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হচ্ছে৷ রাজনৈতিক দলগুলির বুথ অফিস পুড়িয়ে দেওয়া,হামলা ,ভাঙচুর এবং নেতাকর্মী সমর্থকদের উপর হামলা-হুজ্জতি ও প্রাণনাশের হুমকির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত হবে কিনা তা নিয়েও নানা মহলে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷ গতকাল রাতেও বাধারঘাট বিধানসভা এলাকার  হঠাৎ বাজার এলাকায় বাম- কংগ্রেসের বুথ অফিস ভাংচুর ও কর্মীদের উপর আক্রমণের ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়৷ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের হঠাৎ বাজার এলাকায় বাম- কংগ্রেসের বুথ অফিস ভাংচুর ও কর্মীদের উপর আক্রমণের ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়৷ সোমবার খবর পেয়ে হঠাৎ বাজার ছুটে যান ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস —র সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জণ সরকার৷ তিনি অভিযোগ করেন রবিবার রাতে এই তান্ডব চালায় দুষৃকতীরা৷ সিপিএম কর্মী অজিত দাসের বাড়িতে আক্রমণ চালানো হয়৷ এরপর হঠাৎ বাজার এসে বুথ অফিস ভাংচুর করে৷ সাজসজ্জা নষ্ট করে৷ ফেলে দেওয়া হয় দলীয় পতাকা৷ এরপর বাম কর্মী প্রদীপ দাসকে বেধড়ক মারধোর করা হয়৷ এই ঘটনায় আমতলি থানায় খবর দেওয়া হয়৷ খবর পেয়ে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷  এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ এই ক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী মীনারানী সরকার৷ এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে এ ধরনের চক্রান্ত শুরু হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top