News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরার ছেলেমেয়েদেরও টলিউড কিংবা বলিউডে সুযোগ হোক, নির্বাচনী প্রচারে এসে ইচ্ছা প্রকাশ মিঠুন চক্রবর্তীর
Image

ত্রিপুরার ছেলেমেয়েদেরও টলিউড কিংবা বলিউডে সুযোগ হোক, নির্বাচনী প্রচারে এসে ইচ্ছা প্রকাশ মিঠুন চক্রবর্তীর

আগরতলা, ৪ ফেব্রুয়ারি(হি. স.) : ত্রিপুরার ছেলেমেয়েদেরও টলিউড কিংবা বলিউডে সুযোগ হোক। নির্বাচনী প্রচারে এসে আজ সাংবাদিকদের মুখোমুখি এই ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি নেতা তথা প্রখ্যাত চলচিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। ত্রিপুরায় বড় আকারে ফিল্ম ইনস্টিটিউট হোক, তথ্য মন্ত্রী তথা বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরীর কাছে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। এক্ষেত্রে সমস্ত রকম সহযোগীতায় তিনি পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, আজ মিঠুন চক্রবর্তী আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত এবং মজলিশপুর কেন্দ্রে প্রার্থী সুশান্ত চৌধুরীর সমর্থনে রোড শো-তে অংশ নিয়েছেন। গতকাল তিনি ত্রিপুরায় এসেছেন। এসে তিনি গতকালই তিনটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন। আজ তিনি ফিরে গেছেন।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তন হবে, তাতে কোন সন্দেহ নেই। তবে, কত বেশি আসনে বিজেপি ক্ষমতায় ফিরবে সেটাই এখন দেখার বিষয়। কারণ, ত্রিপুরায় গত পাঁচ বছরে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে। তাঁর দাবি, ত্রিপুরাতে যেভাবে উন্নয়ন হয়েছে, বিজেপি পুণরায় ক্ষমতায় আসলে দেশের সেরা রাজ্যগুলির তালিকায় অনায়াসে স্থান করে নেবে।

তিনি বলেন, ত্রিপুরায় ফিল্ম ইনস্টিটিউট খুলেছে শুনে ভীষণ খুশি হয়েছি। তবে, আরও বড় আকারে ওই ইনস্টিটিউট গড়ে তোলার জন্য বলেছি। তাঁর কথায়, আমি চাইছি, ত্রিপুরার ছেলেমেয়েদেরও টলিউড কিংবা বলিউডে সুযোগ হোক। তার জন্য সর্বক্ষণ ত্রিপুরার পাশে আছি। বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরীর প্রশংসায় মিঠুনের অকপট দাবি, ইতিবাচক চিন্তাধারার এই যুবক ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।এদিন বিজেপি সুশান্ত চৌধুরী বলেন, ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের সূচনা লগ্ন থেকেই মিঠুন চক্রবর্তী আমাদের উত্সাহ যুগিয়ে যাচ্ছেন। যুব সমাজ চলচিত্র জগতে এগিয়ে আসুক তিনি মনে প্রাণে চাইছেন। তাই, ত্রিপুরায় আরও বড় আকারে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলেও আশ্বাস দিয়েছেন।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top