News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাজ্যে বাল্যবিবাহ দমন অভিযানে বাবাকে গ্রেফতারের ভয়ে আত্মহত্যা দুই সন্তানের মায়ের
Image

রাজ্যে বাল্যবিবাহ দমন অভিযানে বাবাকে গ্রেফতারের ভয়ে আত্মহত্যা দুই সন্তানের মায়ের

দক্ষিণ শালমারা (অসম), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যে বাল্যবিবাহ দমন অভিযানে বাবাকে গ্রেফতার করার ভয়ে আত্মহত্যা করেছেন দুই সন্তানের মা। মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় শুক্রবার রাতে।

অসমে বাল্যবিবাহের সঙ্গে জড়িত অভিযোগে ব্যাপক ধরপাকড় চলছে। এমতাবস্থায় জনৈক যুবতী-বিধবা, দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মঘাতী মহিলার স্বামী কোভিডে আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকে বাল্যবিবাহের সঙ্গে জড়িত অভিযোগে গোটা রাজ্য থেকে প্রায় ২,২৭৮ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট জেলার পুলিশ। ওই মহিলারও অপ্রাপ্ত বয়সে বিয়ে হয়েছিল। তাই তাঁর বদ্ধমূল ধারণা ছিল, বাল্যবিবাহ করার অভিযোগে তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করবে। ওই ভীতিতেই তিনি আত্মহত্যা করেছেন, দাবি তাঁর পরিবারের মানুষজনের। প্রসঙ্গত, স্বামীর মৃত্যুর পর থেকে তিনি তাঁর বাবার বাড়িতে থাকতেন।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top