News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য সিনিয়র এলিট ক্রিকেটের ফাইনালে আজ উদয়পুর – সদর
Image

রাজ্য সিনিয়র এলিট ক্রিকেটের ফাইনালে আজ উদয়পুর – সদর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। রাজ্য সেরা কোন্ মহকুমা, নির্ধারন আজ। মহকুমার কলেজ স্টেডিয়ামে খেতাব নির্ণায়ক ম্যাচে আজ মুখোমুখি হবে দুই শক্তিশালী দল সদর এবং উদয়পুর মহকুমা। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেটে (‌এলিট গ্রুপ)। ‌রাজ্যদলের হয়ে খেলা একঝঁাক ক্রিকেটার রয়েছে দুদলেই। ফলে লড়াই হবে জমজমাট বলাবাহুল্য। গেলোবছর সেমিফাইনাল থেকেই অপ্রত্যাশিত বিদায় নিতে হয়েছিলো উদয়পুর মহকুমাকে। ওই দু:‌খ এখনও তাড়িয়ে বেড়াচ্ছে উদয়পুরের ক্রিকেটারদের। ওই দু:‌খ ভুলতেই আজ রাজ্য সেরা হতে চাইছেন উদয়পুর মহকুমার ক্রিকেটাররা। শক্তির বিচারে উদয়পুর থেকে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে সদরের ক্রিকেটাররা। গ্রুপ লিগ এবং সেমিফাইনালে দাপটের সঙ্গে খেলেই জয় পেয়েছে সদর। সেমিফাইনালে দনায়ক বিশাল ঘোষের শতরান এবং কৌশল আচার্য-‌র অর্ধশতরান মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এদিকে প্লেট গ্রুপের দুটি সেমিফাইনাল ম্যাচ আজ। অমরপুরের রাঙ্গামাটি স্কুল মাঠে মোহনপুর খেলবে আমবাসা মহকুমার বিরুদ্ধে এবং শান্তিরবাজারের বাইখোড়া স্কুল মাঠে সাব্রুম খেলবে ধর্মনগর মহকুমার বিরুদ্ধে। ওই বিভাগের ফাইনাল ম্যাচ হবে ৪ ফেব্রুয়ারি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top