News Flash

  • Home
  • দিনের খবর
  • মথুরায় পোশাকের শোরুমে ভয়াবহ অগ্নিকান্ড, দমকলের তৎপরতায় আয়ত্তে এল আগুন
Image

মথুরায় পোশাকের শোরুমে ভয়াবহ অগ্নিকান্ড, দমকলের তৎপরতায় আয়ত্তে এল আগুন

মথুরা, ১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় ভয়াবহ আগুন লাগল একটি পোশাকের শোরুমে। বিধংসী আগুনের লেলিহান শিখায় শোরুমটি পুড়ে গিয়েছে। সৌভাগ্যবশত এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। শোরুমের কাছে অবস্থিত একটি হোটেলের মালিক শ্যাম সিংহল জানিয়েছেন, “সময়ের মধ্যেই আগুন নেভাতে আসে দমকলের ইঞ্জিন। যদিও, শোরুমটি পুরোপুরি আগুনে পুড়ে গিয়েছে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।”

বুধবার ভোররাতে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে আগুন লাগার খবর পাওয়া মাত্রই পৌঁছে যায় দমকলের ৬-৭টি ইঞ্জিন। বহুতলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলে আগুন লাগে, দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। পার্শ্ববর্তী ভবনে আগুনে ছড়িয়ে পড়তে দেওয়া হয়নি।”

Releated Posts

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন রবি শাস্ত্রীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

দরভাঙ্গায় কোসি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন মহিলা কৃষক

পাটনা, ১০ জুন (আইএএনএস): বিহারের দরভাঙ্গা জেলায় কোসি নদীতে কৃষকবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তিন মহিলা নিখোঁজ…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top