News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাধারণ বাজেট ২০২৩-২৪ : মাত্র ৮৭ মিনিট, সবচেয়ে কম সময়ে বাজেট পড়ার রেকর্ড
Image

সাধারণ বাজেট ২০২৩-২৪ : মাত্র ৮৭ মিনিট, সবচেয়ে কম সময়ে বাজেট পড়ার রেকর্ড

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : পরবর্তী লোকসভা নির্বাচনের আগে বুধবার সাধারণ বাজেট ২০২৩-২৪ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এটি নির্মলা সীতারমণের পঞ্চম কেন্দ্রীয় বাজেট । আর তারই সঙ্গে বাজেটে এ যাবৎকালীন সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার নজির গড়লেন তিনি । মাত্র ৮৭ মিনিটে ভাষণ শেষ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের হয়ে এই নিয়ে পঞ্চম বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।তবে ৯০ মিনিটও বক্তৃতা টেনে নিয়ে যাননি তিনি। শেষ করে দেন ৮৭ মিনিটেই। গত বার যদিও ৯২ মিনিট সময় নিয়েছিলেন। এতদিন সেটিই সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ হিসেবে বিবেচিত হতো। ২০২১ সালে বাজেট পেশ করতে গিয়ে ১ ঘণ্টা ৫০ মিনিট টানা ভাষণ দেন। এ বার তার চেয়েও কম সময় নিলেন।

ঘটনাচক্রে সবচেয়ে দীর্ঘতম বাজেট-ভাষণের রেকর্ডও নির্মলারই দখলে। ২০২০ সালে বাজেট পেশ করতে গিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। সেবার টানা ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে ভাষণ দিয়ে যান নির্মলা, যা ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম বলে বিবেচিত হয়। ওই বছর একটানা ভাষণ দিতে গিয়ে অসুস্থও বোধ করেন তিনি। শ্বাস নিতে সমস্যা দেখা দেয়। তাই ভাষণ চলাকালীন গ্লুকোজে চুমুকও দিতে দেখা গিয়েছিল তাঁকে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top