ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। বি.কে নগর স্পোর্টসের জয়ের ধারা অব্যাহত। আমবাসা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ সুপার লিগের খেলায় বি.কে নগর স্পোর্টস ৪৬ রানে নব দিগন্ত ক্লাবকে পরাজিত করেছে। সুপারলিগের চতুর্থ ম্যাচে বি.কে নগর দুর্দান্ত জয় পেয়েছে। খেলা ছিল দশমীঘাট গ্রাউন্ডে। সকালে মন্দালোকের কারণে খেলা শুরুতে দেরি হলেও টস জিতে নব দিগন্ত ক্লাব প্রথমে বোলিংএর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণে বি.কে নগর নির্ধারিত ৪০ ওভারে নয় উইকেটে ২০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অভিষেক দাস সর্বাধিক ৫৯ রান পায়। এছাড়া, কৌশিক বণিক পেয়েছে ৩৩ রান পেয়েছে। নব দিগন্ত ক্লাবের বোলার রোহন পাল ২৮ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে নব দিগন্ত ক্লাব ৩৭.৪ ওভার খেলে ১৬৩ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে সায়ন শীল অপরাজিত থেকে একাই ৬৭ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। দিকে নগরের সোহেল চৌধুরী ৪৯ রানে চারটি উইকেট পেয়েছে। এছাড়া, অভিষেক দাস ১৪ রানে তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়।

আমবাসায় অনূর্ধ্ব ১৩ সুপারে বি.কে নগরের জয় অব্যাহত
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















