News Flash

  • Home
  • প্রধান খবর
  • নদীতে ঝাঁপ দিয়ে বাঁচিয়েছেন প্রাণে, বিজেপির টিকিট পেলেন মোরবির প্রাক্তন বিধায়ক কান্তিলাল
Image

নদীতে ঝাঁপ দিয়ে বাঁচিয়েছেন প্রাণে, বিজেপির টিকিট পেলেন মোরবির প্রাক্তন বিধায়ক কান্তিলাল

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর উপর সেতু ভেঙে পড়ার দিনে তাঁকে অনেকেই ‘ত্রাতা’-র ভূমিকায় দেখেছিলেন। মোরবির প্রাক্তন বিধায়ক, ৬০ বছরের কান্তিলাল অম্রুতিয়া লাইফ জ্যাকেট পরে নদীতে নেমে বাঁচিয়েছিলেন অনেকের প্রাণ। বিজেপিরই প্রাক্তন বিধায়ক কান্তিলালকে এ বার মোরবি বিধানসভা আসন থেকে টিকিট দিয়েছে বিজেপি। মোরবির বিদায়ী বিধায়ক ব্রিজেশ মার্জাকে এ বার টিকিট দেয়নি দল।

বৃহস্পতিবার গুজরাট বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এদিন মোট ১৬০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেই ১৬০ জনের মধ্যে একজন হলেন মোরবির প্রাক্তন বিধায়ক কান্তিলাল অম্রুতিয়া।

প্রসঙ্গত, গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় সরকারি হিসাবে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত ঝুলন্ত সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল গুজরাটের সংস্থা ‘অরেভা’।

Releated Posts

উত্তর ২৪ পরগনার পুকুর থেকে উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি, তদন্তে পুলিশ

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার হাবরার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার…

ByByNews Desk Jun 15, 2026

‘বন্দে মাতরম্’-এর সুরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাল স্লোভাকিয়া

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই সফর উপলক্ষে…

ByByNews Desk Jun 15, 2026

ভারত দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুপ্রস্তুত, তবে আত্মতুষ্টির সুযোগ নেই: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতের অর্থনীতি বর্তমানে সন্তোষজনকভাবে এগোলেও দেশের প্রবৃদ্ধির ধারাকে নিশ্চিত ধরে নেওয়া উচিত নয় বলে…

ByByNews Desk Jun 15, 2026

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সোমবার উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top