News Flash

Posts of - November 2021

করোনায় আক্রান্ত ধারওয়াড়ের মেডিকেল কলেজের বহু পড়ুয়া

বেঙ্গালুরু, ২৬ নভেম্বর (হি. স.) : কর্ণাটকের ধারওয়াড়ের এসডিএম কলেজ অফ মেডিকেল সায়েন্সের বহু পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন।…

ByByadmin Nov 26, 2021

আগামী ১৫ ডিসেম্বর থেকে পুনরায় শুরু আন্তর্জাতিক বিমান পরিষেবা

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি. স.) : আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। শুক্রবারকেন্দ্রীয় অসমারিক বিমান…

ByByadmin Nov 26, 2021

করোনার প্রকোপে বেসামাল রাশিয়া, ২৪ ঘন্টায় ফের প্রচুর মৃত্যু

মস্কো, ২৬ নভেম্বর (হি.স.): রাশিয়ায় করোনা-সংক্রমণ ফের মারণ চেহারা নিয়েছে। বিগত দু”মাস ধরে ক্রমাগত বাড়তে শুরু করেছে সংক্রমণ।…

ByByadmin Nov 26, 2021

হুড়মুড়িয়ে পতন শেয়ার সূচকে

মুম্বই, ২৬ নভেম্বর (হি. স.) : করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলতেই এদিন সকালে ফের পতন হল শেয়ার সূচকের।…

ByByadmin Nov 26, 2021
Image Not Found

Election : সোমবার শিরোমণি কমিটির সভাপতি ও অন্যান্য পদাধিকারীদের নির্বাচন

অমৃতসর, ২৮ নভেম্বর (হি.স) : সোমবার শিরোমণি গুরুদ্বার ম্যানেজিং কমিটির সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্তর্বর্তী কমিটির সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৯ নভেম্বর বিকেলে তেজা সিং সমুদ্রী হলে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই প্রসঙ্গে শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল রবিবার সন্ধ্যায় দলের সঙ্গে সম্পর্কিত শিরোমণি কমিটির সদস্যদের একটি বৈঠক ডেকেছেন। তেজা সিং সমুদ্রী হলে এই সভা অনুষ্ঠিত হবে। আকালি দলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক ড. দলজিৎ সিং চিমা বলেন, এই বৈঠকের পর এসজিপিসির সদস্যরা একে একে রাষ্ট্রপতির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারবেন এবং পদাধিকারী নির্বাচনের বিষয়ে তাদের মতামত জানাতে পারবেন। বর্তমানে শিরোমণি কমিটির চেয়ারপারসন বিবি জাগীর কৌর। ইতিমধ্যে, অকালি দল তার নির্বাচনী প্রচারের পরিপ্রেক্ষিতে শ্রী হরমন্দির সাহেব কমপ্লেক্সে অখন্ড পাঠ চালু করেছে।

ByByadmin Nov 28, 2021

Barbados : দাসত্বের অবসান, ৩০০ বছর পর ‘সাধারতন্ত্র’ দেশে পরিণত হচ্ছে বার্বাডোজ

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স): ৩০০ বছরের ব্রিটিশ রাজতন্ত্রের অবসান। ব্রিটিশ রাজবংশের আনুগত্য ছেড়ে সাধারণতন্ত্র রাষ্ট্রে পরিণত হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোজ। মঙ্গলবারই বিশ্বের নবতম সাধারণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে চলেছে । সমুদ্র সৈকত ও ক্রিকেটর প্রতি প্রেমের জন্য বিশ্বে জনপ্রিয় ক্যারিবিয়ান দ্বীপটি। কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে দীর্ঘদিন দাসত্বের শৃঙ্খল বইতে হয়েছে তাদের। স্বাধীনতার পরও অধীনতার শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্তি পায়নি তারা। দেশবাসীর মাথার উপর অদৃশ্য ছড়ি ঘুরিয়েছে ব্রিটেনের রানি। এবার ব্রিটিশ রাজবংশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে বার্বাডোজ। আগামীকাল সোমবার সন্ধে থেকে শুরু হবে সরকারি অনুষ্ঠান। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন সান্ড্রা মাসন। বর্তমানে তিনি ব্রিটেনের রাজ পরিবারের প্রতিনিধি হিসেবে বার্বাডোজের দেখভাল করেন। তাঁর হাতে দায়িত্বভার তুলে দেবেন ব্রিটেনের রাজ পরিবারের বংশধর প্রিন্স চার্লস। সামরিক কুচকাওয়াজের মাধ্যমে দায়িত্বের হাতবদল হতে চলেছে বলে খবর।

ByByadmin Nov 28, 2021
Scroll to Top