News Flash

  • Home
  • দেশ
  • সব জেলায় রাজনৈতিক খুন হচ্ছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জন্যই : দিলীপ ঘোষ
Image

সব জেলায় রাজনৈতিক খুন হচ্ছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জন্যই : দিলীপ ঘোষ

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এবার তৃণমূলকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেছেন, সব জেলায় রাজনৈতিক খুন হচ্ছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জন্যই। বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, ”সব জেলায় রাজনৈতিক খুন হচ্ছে, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জন্যই এরকম হচ্ছে। পুলিশের ওপর ভরসা নেই কারও। তৃণমূলের লোকেরা এখন সিবিআই চাইছে।”
বুধবার সকালে বার্নপুরের চা চক্রে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগেন দিলীপ। সেখানে তিনি বলেছেন, ‘‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। চারদিকে খুনখারাপি চলছে। কেউ গোয়া, কেউ ত্রিপুরা তো কেউ দিল্লি গিয়ে বসে আছেন। পশ্চিমবঙ্গের মানুষের কী হবে?’’ উল্লেখ্য, এদিন বার্নপুরে প্রাতঃভ্রমণে এসে চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top