News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রানতলী-গরুরবান্দ ফুটব্রিজের স্বপ্ন পূরণ, উদ্বোধনের অপেক্ষায় এলাকা জুড়ে উচ্ছ্বাস
Image

গ্রানতলী-গরুরবান্দ ফুটব্রিজের স্বপ্ন পূরণ, উদ্বোধনের অপেক্ষায় এলাকা জুড়ে উচ্ছ্বাস

আগরতলা, ১৬ এপ্রিল: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে গ্রানতলী ও গরুরবান্দ এলাকার বাসিন্দাদের। বহুদিনের স্বপ্নের গ্রানতলী-গরুরবান্দ ফুটব্রিজের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। নতুন এই সেতুকে ঘিরে এলাকায় বইছে খুশির জোয়ার।
একসময় এই দুই এলাকার মানুষের যাতায়াত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নদী পারাপারের জন্য কখনও নড়বড়ে বাঁশের সাঁকো, আবার কখনও ছোট নৌকার ওপর নির্ভর করতে হতো স্থানীয়দের। বিশেষ করে বর্ষাকালে সেই ঝুঁকি কয়েকগুণ বেড়ে যেত। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো গ্রামবাসীদের।

তবে এখন সেই দুর্দিন শেষ হতে চলেছে। আধুনিক নকশায় নির্মিত ঝকঝকে ফুটব্রিজটি ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। কাজের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে, আর কিছু দিনের মধ্যেই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

এই ফুটব্রিজ চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। পাশাপাশি জরুরি চিকিৎসার ক্ষেত্রে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়াও সহজ হবে। এছাড়াও ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন যাতায়াতে আসবে নতুন গতি।

গ্রানতলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, “আমরা বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সেতুটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আগে মানুষ যেভাবে ঝুঁকি নিয়ে পারাপার করত, তা ভাবলে এখনও আতঙ্ক লাগে। এখন সবাই নিরাপদে যাতায়াত করতে পারবে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, এই ফুটব্রিজ শুধু দুই প্রান্তকে সংযুক্ত করবে না, বরং এলাকার সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথও সুগম করবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top