News Flash

  • Home
  • দেশ
  • ২৯ নভেম্বর থেকে ফের খুলছে স্কুল ও কলেজ, গোপাল রাই বললেন দূষণ কাটছে দিল্লিতে
Image

২৯ নভেম্বর থেকে ফের খুলছে স্কুল ও কলেজ, গোপাল রাই বললেন দূষণ কাটছে দিল্লিতে

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): আগামী ২৯ নভেম্বর থেকে রাজধানী দিল্লিতে ফের খুলছে স্কুল ও কলেজ। ওই দিন থেকেই খুলবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও। পাশাপাশি ২৭ নভেম্বর থেকে সমস্ত সিএনজি, বৈদ্যুতিক যানবাহন দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ৩ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য সমস্ত যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বুধবার জানালেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই।

গোপাল রাই জানিয়েছেন, দিল্লির বাতাসের মান এখন উন্নত হচ্ছে। ২৯ নভেম্বর থেকে দিল্লিতে ফের খুলবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি দিল্লির পরিবেশ মন্ত্রী আরও জানিয়েছেন, ২৭ নভেম্বর থেকে সমস্ত সিএনজি, বৈদ্যুতিক যানবাহন দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ৩ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য সমস্ত যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

গোপাল রাই এদিন আরও জানিয়েছেন, দিল্লির সরকারি অফিসগুলিতে স্বাভাবিক কাজকর্ম ২৯ নভেম্বর থেকে আবার শুরু হবে। আমরা তাঁদের যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। কলোনি থেকে চলবে বিশেষ বাস পরিষেবা, যেখানে সর্বাধিক সংখ্যক দিল্লির সরকারি কর্মচারী থাকেন। প্রসঙ্গত, বায়ুদূষণের কারণে দিল্লিতে বন্ধ রাখা হয়েছিল স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি অফিসও বন্ধ রাখা হয়।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top