News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদান সহানুভূতি, সংহতি এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন: রাজ্যপাল
Image

রক্তদান সহানুভূতি, সংহতি এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন: রাজ্যপাল

আগরতলা, ১১ এপ্রিল: স্বেচ্ছায় রক্তদান করা নিয়মিত সামাজিক অভ্যাস হিসেবে গড়ে তুলতে হবে। রক্তদানকে স্বেচ্ছাসেবী এবং নাগরিক দায়িত্বে পরিণত করতে হবে। অন্যান্য সম্পদের মত রক্ত তৈরি করা যায়না। অন্যের জীবন বাঁচাতে মানুষের দানের মাধ্যমেই রক্ত সংগ্রহ করা সম্ভব। আজ সকালে দমদমিয়ার আদরনী চা বাগান এলাকায় সিআরপিএফ গ্রুপ সেন্টারে রোটারী ক্লাব অব অ্যাসপায়ারিং, আগরতলা এবং সিআরপিএফ’র উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন।

রাজ্যপাল বলেন, রক্তদান শুধু একটি চিকিৎসায় অংশ নেওয়ার কাজ নয়, এটি সহানুভূতি, সংহতি এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন। স্বেচ্ছা রক্তদানের জন্য রাজ্যপাল আধুনিক ও সুসংগঠিত পদ্ধতি গঠনের আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি রক্তদাতাদের একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরি করা, রক্তদাতাদের গ্রুপ, তাদের রক্তদানের ইতিহাস প্রভৃতি সংরক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে সমন্বয় বজায় রেখে কাজ করার আহ্বান জানান। স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের আয়োজন করার জন্য রাজ্যপাল সিআরপিএফ, রোটারী ক্লাব এবং রক্তদাতা জওয়ানদের অভিনন্দন জানান। তিনি রোটারী ক্লাব অব অ্যাসপায়ারিং আগরতলার উদ্যোগে ‘উজ্জয়ন্ত’ নামে একটি ম্যাগাজিনের আনুষ্ঠানিক প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরপিএফ ত্রিপুরা সেক্টরের আইজি সঞ্জয় যাদব, রোটারী ক্লাবের সভাপতি ডা. দামোদর চ্যাটার্জি, সম্পাদক ঝুমুর বণিক সেনগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন সিআরপিএফ’র গ্রুপ সেন্টারের কমান্ডেন্ট প্রভাস কুমার সানোয়ার। রক্তদান শিবিরে রাজ্যপাল রক্তদাতা সিআরপিএফ’ জওয়ানদের সাথে মতবিনিময় করেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top