News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাই ভোল্টেজ তার ছিঁড়ে নাবালিকা গুরুতর জখম, বিক্ষোভে বিদ্যুৎ দপ্তরে ভাঙচুর, রক্তাক্ত ওসি, পুলিশের লাঠিচার্জ
Image

হাই ভোল্টেজ তার ছিঁড়ে নাবালিকা গুরুতর জখম, বিক্ষোভে বিদ্যুৎ দপ্তরে ভাঙচুর, রক্তাক্ত ওসি, পুলিশের লাঠিচার্জ

আগরতলা, ১৬ এপ্রিল: ধলাই জেলার আমবাসা মহকুমায় পরপর হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ওই ঘটনায় এক কিশোরী গুরুতরভাবে আহত হয়েছে। এর জেরে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভকারীদের হামলায় আহত হন আমবাসা থানার ওসি নন্দন লাল দাস। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়।

জানা গেছে, আমবাসা বাজার সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে ১৩ বছরের মন্টি মোদক নামে এক কিশোরী গুরুতরভাবে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান। পরপর দুইবার বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরে ঝুলন্ত ও বিপজ্জনক অবস্থায় থাকা বিদ্যুতের তার মেরামতের দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এআগেও একবার বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। এরই প্রতিবাদে উত্তেজিত জনতা আমবাসা বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে হামলা চালায়। দপ্তরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভাঙচুর করা হয়।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ। এতে গুরুতরভাবে আহত হন আমবাসা থানার ওসি নন্দন লাল দাস। মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে ধলাই জেলার পুলিশ সুপার ও অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে আমবাসা বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার উপর নজর রাখা হচ্ছে।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top