News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২২-এর মার্চ অবধি দেওয়া হবে বিনামূল্যে রেশন : অনুরাগ ঠাকুর
Image

২০২২-এর মার্চ অবধি দেওয়া হবে বিনামূল্যে রেশন : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): ফের সুখবর দিল কেন্দ্রীয় সরকার। এবার নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২২ সালের মার্চ মাস অবধি বিনামূল্যে দেওয়া হবে রেশন। বুধবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, বিনামূল্যে রেশন দেওয়ার জন্য ২০২২ সালের মার্চ মাস অবধি ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত বছরের এপ্রিল থেকে লকডাউনের সময়েই কেন্দ্র ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-য় বিনামূল্যে প্রতি মাসে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল। এবার কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালের মার্চ মাস অবধি বিনামূল্যে দেওয়া হবে রেশন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিভার বৈঠকে তিনটি কৃষি আইন প্রত্যাহার সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, “বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনটি কৃষি আইন প্রত্যাহার সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংসদের আসন্ন অধিবেশনের সময়, তিনটি আইন ফিরিয়ে নেওয়া আমাদের অগ্রাধিকার হবে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top