ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল জয়ী হয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে দুপুরের ম্যাচে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল ৩২ রানের ব্যবধানে সেন্ট পলস স্কুলকে পরাজিত করেছে। বৃষ্টিতে মাঠ অপ্রস্তুত হয়ে যাওয়ায় খেলা শুরুতে এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। স্বাভাবিক কারণে ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়েছে। টস জিতে সেন্ট পলস স্কুল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে উনাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল সীমিত ১৫ ওভারে পাঁচ উইকেটে ১৩৪ সংগ্রহ করে। দলের পক্ষে আব্দুল রহমানের ৩১ এবং আবির কর্মকারের ২৯ রান উল্লেখযোগ্য। সেন্ট পলস স্কুলের স্বর্ণদ্বীপ দেব দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট পলস স্কুল আট উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১৫ ওভার ফুরিয়ে যায়। বিপ্রদীপ রুদ্র পাল সর্বাধিক ২৯ রান পায়। উমাকান্ত একাডেমির উদীত্ত দেব ১০ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, আবির কর্মকারও পেয়েছে দুটি উইকেট।

সেন্ট পলস স্কুলকে হারিয়ে দারুন শুরু উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















