News Flash

  • Home
  • খেলা
  • বেশ উৎসাহ ও উদ্দীপনায় ভলিবল টুর্নামেন্ট চলছে
Image

বেশ উৎসাহ ও উদ্দীপনায় ভলিবল টুর্নামেন্ট চলছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম খেলায় জে-১ দল ৩-০ সেটে তথা ২৫-২২, ২৫-১৮ ও ২৫-১৫ পয়েন্টে জয়ী হয়েছে। দ্বিতীয় খেলায় একইভাবে জে-২ দল ৩-০ সেটে ক্যাম্প টিলা দলকে ২৫-২২, ২৫-২১, ২৭-২৫ পয়েন্টে পরাজিত করেছে। তৃতীয় খেলায় জম্পুইজলা ৩-০ সেটে অর্থাৎ ২৫-২০, ২৫-১১, ২৫-১৭ পয়েন্টে হলিক্রস কলেজকে পরাজিত করেছে। চতুর্থ ম্যাচে বিশ্রামগঞ্জও ৩-০ সেটে অর্থাৎ ২৫-২১, ২৫-২০, ২৫-১৬ পয়েন্টে এমবিবি কলেজ দলকে পরাজিত করেছে। উল্লেখ্য, টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মান্দাইয়ের পশ্চিম জোনাল চেয়ারম্যান টনি দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডনবসকো স্কুলের অধ্যক্ষ ফাদার জুয়েল এবং ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের এক্টিং সেক্রেটারি চন্দন সেন প্রমূখ উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্ট ঘিরে প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতি এবং ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top