News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি ক্লাব লীগ ক্রিকেট জয়ের হ্যাট্রিক কসমোপলিটনের
Image

সন্তোষ স্মৃতি ক্লাব লীগ ক্রিকেট জয়ের হ্যাট্রিক কসমোপলিটনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা তিন ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক কসমোপলিটন ক্লাবের। তৃতীয় ম্যাচের মাথায় আজ, শনিবার পোলস্টারকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে কসমোপলিটন জয়ী হয়েছে। খেলা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগ টুর্নামেন্ট। ‌ সকালের বৃষ্টিতে ম্যাচ শুরুতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ২০ করা হয়। বেলা ১:২৫ মিনিট নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে কসমোপলিটন সীমিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে শংকর পাল অনবদ্য ৭৪ রান পায় ৪০ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। বাবুল দে-র ২৮ রানও কিছুটা উল্লেখ করার মতো। পোলস্টারের সুভাষ চক্রবর্তী ৩২ রানে চারটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টার খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৯.১ ওভারে চার উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। আয়ুশ দেবনাথ সর্বাধিক ৪৩ রান পায়। কসমোপলিটনের চন্দন রায় তিনটি এবং অভিজিৎ চক্রবর্তী দুটি উইকেট পেয়েছিল। নির্দিষ্ট পদ্ধতিতে কসমোপলিটনকে ১২৫ রানে জয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলের ব্যাটার্সের দুর্দান্ত পারফরমেন্সের জন্য শংকর পাল কে ম্যান অব দ্যা ম্যাচের খেতাব দেওয়া হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top