News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শুরু হল ঐতিহ্যবাহী মহামুনি বুদ্ধমেলা, চলবে ৫ দিন
Image

শুরু হল ঐতিহ্যবাহী মহামুনি বুদ্ধমেলা, চলবে ৫ দিন

শান্তিরবাজার, ১৬ এপ্রিল: অন্যান্য বছরের ন্যায় এ বছরও শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহামুনি বুদ্ধমেলা। শান্তির বাজার মহকুমার মহামুনি এলাকায় টানা ১১২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই প্রাচীন মেলা, যা স্থানীয়দের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে বিশেষ আকর্ষণ।

প্রতিবছরের মতো এ বছরও বাংলা বছরের শেষ দিন থেকে শুরু হয়ে ৫ দিনব্যাপী আয়োজন করা হয়েছে এই মেলা। মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দোকানদার ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে। মহামুনি বুদ্ধ মেলা কমিটির উদ্যোগে এ বছরের মেলার আয়োজন করা হয়েছে এবং বাংলা বছরের শেষ দিনেই আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়।

মেলাকে ঘিরে প্রতিদিন রাতেই আয়োজন করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মহকুমা ও রাজ্যের নানা প্রান্তের প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণে জমে উঠছে এই সাংস্কৃতিক পর্ব।

বৃহস্পতিবার মেলাপ্রাঙ্গণে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেলা কমিটির উদ্যোক্তারা জানান, এ বছর ১১২তম বারের মতো এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং অন্যান্য বছরের মতো এবারও ৫ দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা।

মেলা কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, কিছু মহল থেকে ভুলভাবে প্রচার করা হচ্ছে যে এ বছর মেলা মাত্র ৩ দিনব্যাপী হবে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই কোনো বিভ্রান্তিতে না পড়ে সকলকে মেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

ঐতিহ্য, সংস্কৃতি ও মিলনমেলার এক অনন্য উদাহরণ হিসেবে মহামুনি বুদ্ধমেলা প্রতি বছরই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top