News Flash

  • Home
  • Uncategorized
  • আরও দুটি ব্যাঙ্ক বেসরকারিকরণে শীতকালীন অধিবেশনে বিল আনছে কেন্দ্র
Image

আরও দুটি ব্যাঙ্ক বেসরকারিকরণে শীতকালীন অধিবেশনে বিল আনছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স) : আইডিবিআই ছাড়া আরও দুটি সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণে উদ্যোগী কেন্দ্র। আগামী ২৯ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনেই সরকার ব্যাঙ্কিং আইন (সংশোধন) বিল ২০২১ নিয়ে আলোচনার জন্য তুলবে। সূত্রের দাবি, চলতি অর্থবর্ষে ১, ৭৫ লাখ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাঙ্ক বেসরকারিকরণের উদ্যোগ।ব্যাঙ্ক বেসরকারিকরণ করতে ১৯৭০ ও ১৯৮০ ব্যাঙ্কিং কোম্পানি (অধিগ্রহণ এবং আন্ডারটেকিংস ট্রান্সফার) আইন সংশোধন করা দরকার। একই সঙ্গে ১৯৪৯ সালের ব্যাঙ্ক আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।

বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২১-২২ সালে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় সরকারের বিনিয়োগ অভিযানের অংশ হিসাবে দুটি সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন। সূত্রের দাবি, কোন দুটি ব্যাঙ্ক বেসরকারিকরণ হবে তার নাম বিলে উল্লেখ নেই। নাম উল্লেখের পরিবর্তে কেন্দ্র সরকার পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের জন্য সক্রিয় আইন তৈরি করতে উদ্যোগী। সেই আইনের মাধ্যমে দুই দফায় ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হবে।কেন্দ্র আইডিবিআই ব্যাঙ্ক ছাড়া অন্য দুটি সরকারি ব্যাঙ্ককে বেসরকারিকরণের প্রস্তাব করেছিল। সরকার ইতিমধ্যে সাধারণ বীমা কোম্পানির বেসরকারিকরণের জন্য ২০২১ সালের অগস্টে শেষ হওয়া বাদল অধিবেশনে সাধারণ বীমা ব্যবসা (জাতীয়করণ) সংশোধনী বিল ২০২১-এর সংসদের অনুমোদন পেয়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top