News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু: কাঞ্চনমালায় ফিরল নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়
Image

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু: কাঞ্চনমালায় ফিরল নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

আগরতলা, ১১ এপ্রিল: উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে বাড়িতে ফিরল। শনিবার ভোর প্রায় ছয়টা নাগাদ অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

জানা গেছে, কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার বাসিন্দা সোনা মিয়ার ছোট ছেলে রমজান মিয়া প্রায় ছয় মাস আগে কাজের সন্ধানে চেন্নাইয়ে গিয়েছিলেন। সম্প্রতি কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। অভিযোগ, চার দিন আগে উড়িষ্যায় ট্রেন থেকে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান রমজান।

ঘটনার পর সেখানকার রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরপর শনিবার ভোরে অ্যাম্বুলেন্সে করে তার দেহ নিজ বাড়িতে আনা হয়।

রমজান মিয়ার মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন বাবা সোনা মিয়া সহ পরিবারের সদস্যরা। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

পরে ইসলাম ধর্মীয় রীতি মেনে জানাজা নামাজ সম্পন্ন করে বাড়ির পাশেই তার দাফন করা হয়।

স্থানীয় এক ব্যক্তি জানান, রমজান মিয়া ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের ও ভদ্র একজন যুবক। বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং সমবয়সীদের সঙ্গে সদা হাসিখুশি আচরণের জন্য এলাকায় সকলের প্রিয় ছিলেন তিনি।

এদিন শোকস্তব্ধ পরিবেশে অশ্রুসজল চোখে প্রিয়জনকে শেষ বিদায় জানান কাঞ্চনমালার মানুষ।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top