News Flash

Image

Broke her dream : শেষ চারেই স্বপ্ন ভঙ্গ সিন্ধুর

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স) : ফ্রেঞ্চ ওপেন সেমিফাইনালে মহিলাদের সিঙ্গলসে হেরে গেলেন দুবারের অলিম্পিক পদক বিজয়িনী পি ভি সিন্ধু। খেতাব জয়ের স্বপ্ন চুরমার হল।

পিভি সিন্ধুর এই ম্যাচে হারাটা কিছুটা বিস্ময়কর। বিশ্ব তালিকায় ভারতের সিন্ধু ৭ নম্বরে। প্রতিপক্ষ ১৫ নম্বরে থাকা তাকাহাশি। ম্যাচটিতে শুরুটা ভালোই করেছিলেন সিন্ধু। প্রথম গেমও জিতে নেন ২১-১৮ পয়েন্টে। কিন্তু টের পাওয়া গিয়েছিল, তাকাহাশি সহজে ছাড়বেন না। ছাড়েননি। পরের দুটো গেমে আক্রমণাত্বক মেজাজে কোর্টে ঘোরাফেরা করেন। ২৬ বছরের সিন্ধু ১৬-২১, ১২-২১ তে হেরে গেলেন। তাকাহাশি ২০১৩ আর ২০১৪ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতেছিলেন। সিন্ধু তাঁর চেয়ে ৩ বছরের বড় জাপানী এই প্লেয়ারের কাছে ৮ বারের মধ্যে চতুর্থবার হারলেন।


টোকিও অলিম্পিক্স থেকে পদক জিতে ফিরে টানা বিশ্রাম নিয়ে আবার একমাস হল, আন্তজার্তিক টুর্নামেন্টে খেলা শুরু করেছেন সিন্ধু। কিন্তু সাফল্য অধরা। আগের সপ্তাহে, অদেন্সেতে ডেনমার্ক ওপেনে কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছিল। এবার হার সেমিফাইনালে উঠে।

Releated Posts

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top