News Flash

  • Home
  • Uncategorized
  • দমদমে স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে, খুশি ছাত্র-ছাত্রীরা
Image

দমদমে স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে, খুশি ছাত্র-ছাত্রীরা

কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): করোনাভাইরাসের আতঙ্ক এখনও পুরোপুরি নির্মূল হয়নি। সাম্প্রতিক সময়ে রাজ্যে ফের বেড়েছে কোভিডের প্রকোপ। করোনার জন্য প্রায় দেড় বছর রাজ্যে বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। যদিও নভেম্বর মাস থেকেই খুলতে চলেছে রাজ্যের স্কুল ও কলেজ। স্কুল খোলার আগেই দমদমে জোরকদমে চলছে স্কুল জুড়ে সচেতনার প্রস্তুতি ।করোনা আবহে এতদিন অনলাইনে পড়াশোনা হলেও, স্কুল ছিল বন্ধ। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী নভেম্বর মাস থেকেই খুলছে স্কুল। আর স্কুল খোলার ঘোষণার পর থেকে তোড়জোড় শুরু উত্তর থেকে দক্ষিণে, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। কলকাতা পুরসভার তরফে চলছে স্যানিটাইজেশন । এতদিন স্কুল বন্ধ থাকায় স্কুল গুলিতে দৈন্য দশা। অপরদিকে স্কুল খোলার তোড়জোড় শুরু দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির স্কুলেও। এদিন স্কুলে জীবাণুমুক্ত করার কাজ চালানো হয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top