News Flash

  • Home
  • Uncategorized
  • পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত
Image

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত



নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহার সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইন্ডিয়ান হোটেল কোম্পানী লিমিটেডের এরিয়া ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজার জয়ন্ত দাস হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

আলোচনায় মুখ্যমন্ত্রী হোটেল নির্মাণের কাজ দ্রুত শুরু করার জন্য গুরুত্ব আরোপ করেন। হোটেলের অভ্যন্তরীণ সাজসজ্জায় রাজ্যের উৎপাদিত রাবার কাঠ এবং বাঁশ-বেতের উৎপাদিত পণ্য ব্যবহারের জন্য পরামর্শ দেন। হোটেলে প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি সৌরশক্তি ব্যবহার করার জন্যও পরামর্শ দেন। আলোচনা সভায় অর্থসচিব অপূর্ব রায়, পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিতো, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব টি কে ডার্লং, পর্যটন দপ্তরের অধিকর্তা অনিরুদ্ধ রায়, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা মেঘা জৈন, টুডার কমিশনার মিহিরকান্তি গোপ সহ আইএইচসিএল’র সদস্যগণও উপস্থিত ছিলেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top