News Flash

  • Home
  • Uncategorized
  • Younger brother cut and injured : মোরগ কেটে খাওয়ায় বড় ভাইকে কুপিয়ে ঘায়েল করল ছোট ভাই
Image

Younger brother cut and injured : মোরগ কেটে খাওয়ায় বড় ভাইকে কুপিয়ে ঘায়েল করল ছোট ভাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ গৃহপালিত মোরগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থেকে ছোট ভাইয়ের দায়ের কোপে বড়ো ভাই গুরুতর জখম হয়ে প্রথমে বি এস এম হাসপাতাল ও পড়ে কুলাই রেফার৷ এদিকে অভিযুক্ত ছোটভাই পলাতক৷


ঘটনার বিবরণে প্রকাশ,কমলপুর থানাধিন ধনচন্দ্র এলাকার বাসিনা পরেশ দেববর্মা (৬৮)ও ছোটভাই উপানন্দ দেববর্মা (৪৮) পাশাপাশি বাসিন্দা৷ কিন্তু দুই পরিবারের মধ্যে কোনো মিল নেই৷ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া ঝাটি লেগেই থাকে৷ গত মঙ্গলবার বিকালে বড়ো ভাই পরেশ দেববর্মার বাড়ির পালিত মোরগ উপনন্দর বাড়িতে যায়৷ কিন্তু সেটি আর ফিরে আসেনি৷ মোরগের মালিক বহু খোঁজ করেও পায়নি৷ রাতে তারা মাংসের গন্ধও পেয়েছে৷ পরেশের পরিবার নিশ্চিত হয় যে উপানন্দ মোরগ টিকে খেয়েছে৷


এনিয়ে উপানন্দের পরিবারকে কটাক্ষ করে বকাঝকা করে৷ বিকালে উপানন্দ বাড়িতে এলে বাড়ির মানুষ জানায় বকাবকির ঘটনা৷ এরপর উপানন্দ বড়ো ভাইয়ের বাড়িতে গেলে লাগে ঝগড়া৷ উপানন্দ উত্তেজিত হয়ে বাড়ি থেকে টাক্কাল এনে বড়ো ভাইয়ের বা হাতে ও পিঠে কোপ বসায়৷ তখন রাত নয়টা হবে৷ দশটা নাগাদ বি এস এম হাসপাতালে নিয়ে আসা হয়৷ জরুরি চিকিৎসা শেষে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে ঘটনার পর উপানন্দ পলাতক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top