News Flash

  • Home
  • Uncategorized
  • Pakistan is hot again demanding : রিজভির মুক্তির দাবিতে ফের উত্তপ্ত পাকিস্তান, ৩ পুলিশ কর্মী সহ নিহত ১০ জন
Image

Pakistan is hot again demanding : রিজভির মুক্তির দাবিতে ফের উত্তপ্ত পাকিস্তান, ৩ পুলিশ কর্মী সহ নিহত ১০ জন

ইসলামাবাদ, ২৪ অক্টোবর (হি.স): জেলবন্দী সাদ হুসেন রিজভির মুক্তির দাবিতে ফের উত্তপ্ত পাকিস্তান ।পুলিশ-উগ্র মুসলিমপন্থীদের সংঘর্ষে উত্তপ্ত লাহর-ইসলামাবাদ । লাহোরে ইতিমধ্যে তিনজন পুলিশ কর্মী সহ ১০ জনের মৃত্যু হয়েছে। গ্রেফতার অন্তত দু’হাজার কট্টরপন্থী মুসলিম। সবমিলিয়ে উত্তপ্ত ইসলামাবাদ।

জেলবন্দী দলের শীর্ষ নেতা সাদ হুসেন রিজভির মুক্তির দাবিতে সরব হয়েছেন নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-লব্বায়িক পাকিস্তান বা টিএলপি সদস্যরা। পাশাপাশি, ইসলাম ধর্মের পরিপন্থী ক্যারিকেচার ইস্যুতে পাকিস্তান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বিতাড়িত করার দাবিও জানিয়েছেন তাঁরা। এই দুই দাবিতে শুক্রবার বিকেল থেকেই উত্তপ্ত লাহোর। এই পরিস্থিতিতে শনিবার লাহোর থেকে পদযাত্রা করে ইসলামাবাদ আসার উদ্যোগ নিয়েছিলেন টিএলপি সদস্যরা। উদ্দেশ্য ছিল, নেতার মুক্তির দাবিতে ইসলামাবাদে ধরনা দেওয়া। মাঝপথেই তাদের আটকে দেয় পুলিশ। সেই সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই সংঘর্ষে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন টিএলপি সদস্য। বাকি তিনজন পুলিশ কর্মী।

টিএলপি নেতাদের দাবি, পুলিশের মারেই তাদের কর্মী-সমর্থকদের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে দলীয় নেতা ইবন-ই-ইসমাইল জানান, “পুলিশের গুলিতে সাত টিএলপি সদস্যের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২০০ জন।” তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অশান্তির আঁচ এখনও নেভেনি পাকিস্তানে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার জানিয়েছেন, পুলিশ কর্মীদের হত্যার জন্য যারা দায়ী, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কাউকে রেয়াত করা হবে না্। ইতিমধ্যে দু’হাজার টিএলপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। তাদের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো, অপহরণ, খুন, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায়া অভিযোগ দায়ের করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top