News Flash

  • Home
  • Uncategorized
  • One person was beaten to death : বীরগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশের জালে আটক তিন
Image

One person was beaten to death : বীরগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশের জালে আটক তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ বীরগঞ্জে এক ব্যক্তিকে সংঘবদ্ধভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে৷ পালিয়ে আত্মরক্ষা করেছে আরও দুইজন৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে৷ আরও কয়েকজন সনাক্ত হয়েছে৷ তবে তাদের এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, বীরগঞ্জ থানার অধীন বুরবুরিয়া এলাকায় রঞ্জিত দাসকে পিটিয়ে হত্যা করা হয়েছিল বৃহস্পতিবার রাতে৷ ওই রাতে রঞ্জিত দাস ও তার সাথে আরও দুজন বাজার থেকে বাড়িতে ফিরছিলেন৷ বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বেশ কয়েকজন তাদের আটক করে এবং বেধরক মারধর করে৷ আক্রান্তদের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ কিন্তু, রঞ্জিত দাসকে পিটিয়ে হত্যা করা হয়৷ এই ব্যাপারে পরের দিন বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়৷ পুলিশ তদন্তে নেমে চিরঞ্জিত জমাতিয়া এবং সতীশ চন্দ্র জমাতিয়া নামে দুজনকে শনিবার রাতেই গ্রেপ্তার করেছে৷ রবিবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top