মুম্বই, ২৫ অক্টোবর (হি.স) : এবার ছেলে আরিয়ানকে দেখতে আর্থার রোড জেলে যাবেন শাহরুখ পত্নী গৌরী খান। জানা গিয়েছে, সোমবার বিকেলে আর্থার রোড জেলে যাবেন গৌরী খান। আগামীকাল বম্বে হাইকোর্টে উঠবে আরিয়ান খানের জামিন মামলা। তার আগে ছেলের সঙ্গে দেখা করতে চান মা। প্রসঙ্গত, আজই শাহরুখ-গৌরীর ৩০তম বিবাহ বার্ষিকী। কিন্তু ছেলের এই অবস্থায় মন্নতে হবে না কোনও সেলিব্রেশন।অন্যদিকে গত বৃহস্পতিবারই আরিয়ান খানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গিয়েছিলেন সুপারস্টার শাহরুখ খান। কোভিড কড়াকড়ির জন্য এতদিন বন্দিদের সঙ্গে পরিজনের মুখোমুখি সাক্ষাৎ বন্ধ ছিল, বৃহস্পতিবারই তা ফের চালু হয়। জেলসূত্রে খবর, অন্যান্য বন্দির পরিজনের মতোই শাহরুখের আধার কার্ড এবং অন্যান্য নথি দেখে তবে ঢুকতে দেওয়া হয়। ছেলের সঙ্গে মিনিট কুড়ি দেখা করার সুযোগ পেয়েছিলেন কিং খান। জেলসূত্রে খবর, ছেলে ও বাবার মধ্যে ছিল লোহার গ্রিল আর কাচের ব্যবধান। ফলে কথা বলতে হয় ইন্টারকমে। হাজির ছিলেন জেল আধিকারিকরাও।

আজ আরিয়ানকে দেখতে আর্থার রোড জেলে মা গৌরী খান
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















