News Flash

  • Home
  • Uncategorized
  • আর জি কর মেডিক্যাল কলেজ নিয়ে হাইকোর্টে শুনানী
Image

আর জি কর মেডিক্যাল কলেজ নিয়ে হাইকোর্টে শুনানী

কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে তৈরি অচলাবস্থা কাটাতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এই জনস্বার্থ মামলার শুনানি করবে। নন্দলাল তেওয়ারি নামে এক নাগরিকের হাইকোর্টে দায়ের মামলায় অভিযোগ করা হয়েছে, টানা আন্দোলনের জেরে হাসপাতালে ভর্তি রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। আবার আউটডোরেও চিকিৎসা ব্যাহত হচ্ছে। কয়েক জন বহিরাগতকে নিয়ে কিছু জুনিয়র ডাক্তার প্রতিষ্ঠানের সুনাম নষ্টের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে। মামলাকারীর আইনজীবী সুমিতাভ চক্রবর্তীর আবেদন, হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিক হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। আগেই আর জি করে অনশন-আন্দোলনরত এক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের আন্দোলন-মঞ্চে সামিল হচ্ছেন তাঁদের মা-বাবারও। গত আগস্ট মাস থেকেই নানা দাবিতে আরজি করে আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তাররা। সপ্তাহ তিন আগে তাঁদের একাংশ ধর্না-অনশনের পথে যান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top