News Flash

  • Home
  • Uncategorized
  • Gold chain snatched : বিশালগড়ের মুড়াবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই
Image

Gold chain snatched : বিশালগড়ের মুড়াবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। বিশালগড়ের মুড়াবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বাইকের পেছনে ধাওয়া করে ছিনতাইবাজরা মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশালগড় থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনা উপর্যপরি বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেলেও পুলিশ প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় তেমন কোনো সাফল্য পাচ্ছে না।

ঘটনার বিবরণে জানা যায় রাত ৯টা ৩০ মিনিট নাগাদ মেলাঘর থেকে সান্ত্বনু দেবনাথ স্ত্রী ও সন্তানকে নিয়ে বাইক চেপে বিশালগড় এর উদ্দেশ্যে আসছিলেন। আসার পথে ছিনতাই বাজরা শান্তনু দেবনাথকে পেছন দিকে ফলো করে বিশালগড় মুরাবাড়িস্থিত রেল ব্রিজ সংলগ্ন আসামাত্র শান্তনু দেবনাথের বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে ।সঙ্গে সঙ্গে শান্তনু দেবনাথ বাইক নিয়ে ছিটকে পড়েন। এরপর ছিনতাইকারীরা শান্তনু দেবনাথের স্ত্রীর গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় । এ ব্যাপারে শান্তনু দেবনাথ বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন। সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িতদের আটক করতে সক্ষম হয়নি। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় থানা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযোগ প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলছে । এ ধরনের অপরাধ রোধ করতে পারছে না বিশালগড় থানা পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top