News Flash

  • Home
  • Uncategorized
  • মাদক মামলায় গরহাজির অনন্যা পান্ডে, নতুন তারিখের আর্জি এনসিবি-র কাছে
Image

মাদক মামলায় গরহাজির অনন্যা পান্ডে, নতুন তারিখের আর্জি এনসিবি-র কাছে

মুম্বই, ২৫ অক্টোবর (হি.স.): মাদক মামলায় সোমবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে হাজিরা দেওয়া কথা ছিল অভিনেত্র অনন্যা পান্ডের। কিন্তু, ব্যক্তিগত কোনও কারণে এদিন তিনি এনসিবি-র দফতরে হাজিরা দিতে পারেননি। সোমবার হাজিরা দিতে না-পারায়, এনসিবি-র কাছে অন্য কোনও দিন হাজিরার জন্য আবেদন জানিয়েছেন অনন্যা। অনন্যার সেই আবেদন মঞ্জুর করেছে এনসিবি।

মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে ডেকে পাঠায় জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো (এনসিবি)। মুম্বইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় এই নিয়ে অভিনেত্রীকে তৃতীয়বার তলব করা হয়েছিল। কিন্তু, সোমবার তিনি হাজিরা দিতে পারেননি ব্যক্তিগত কোনও কারণে। এনসিবি সূত্রে জানান গিয়েছে, এনসিবি-র কাছে অন্য কোনও দিন হাজিরার জন্য আবেদন জানিয়েছেন অনন্যা। ফলে অনন্যাকে সমন পাঠাতে পারে এনসিবি।

মাদক মামলায় ধৃত আরিয়ান খানের সঙ্গে অভিনেত্রীর একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের সূত্রে গত বৃহস্পতিবার প্রথম এনসিবি ডেকে পাঠায় অনন্যাকে। তার আগে অবশ্য অনন্যার বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে একটি ল্যাপটপ এবং দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। পরে বৃহস্পতিবার অনন্যাকে এনসিবি-র দফতরে টানা ২ ঘণ্টা জেরা করা হয়। তার পরের দিন, শুক্রবারও অভিনেত্রীকে ৪ ঘণ্টা জেরা করেন মাদক মামলার তদন্তকারীরা। সোমবারও তলব করা হয়েছিল। কিন্তু, এদিন তিনি হাজিরা দিতে পারেননি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top