News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

দক্ষিণ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : সোমবার কলকাতা ও তাঁর পাশ্ববর্তী কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। একইসঙ্গে উত্তরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এদিন উত্তরবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কিছু অংশে। হালকা বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ারে। তবে শুকনো আবহাওয়া থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়। এদিন থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ বদলাতে চলেছে। সাময়িক দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা স্থায়ী হবে না। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। দক্ষিণ-পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা এমনই থাকবে কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়া। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাস্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top