News Flash

  • Home
  • Uncategorized
  • Police have arrested one person : গৃহবধূকে অপহরণ করে গৃহবন্দী রেখে ধর্ষণ করার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ
Image

Police have arrested one person : গৃহবধূকে অপহরণ করে গৃহবন্দী রেখে ধর্ষণ করার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর।। তেলিয়ামুড়া থেকে এক গৃহবধূকে অপহরণ করে গৃহবন্দী রেখে ধর্ষণ করার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে শনিবার খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হলে আদালত থেকে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অপহরণ করে গৃহবন্দি ও ধর্ষণ মামলায় অভিযুক্তকে জেলহাজতে পাঠায় আদালত।তেলিয়ামুড়ায় অপহরণ ও ধর্ষণ মামলায় ধৃত অভিযুক্তকে খোয়াই জেলা আদালত দুই দিনের জেল হাজতে পাঠিয়েছে। মামলায় অভিযুক্ত মিঠুন দাসকে পুলিশ অমরপুর থেকে গ্রেফতার করে খোয়াই জেলা আদালতে পেশ করে। আদালত অভিযুক্ত মিঠুন দাসকে দুই দিনের জেল হেফাজতে পাঠায়।

উল্লেখ্য, তেলিয়ামুড়ায় বাপের বাড়িতে এক গৃহবধূ বেড়াতে আসে। চলতি বছরে গত ২৪ সে সেপ্টেম্বর বিকেলে তেলিয়ামুড়া বাজার থেকে অমরপুর এলাকার বাসিন্দা অভিযুক্ত মিঠুন দাস গৃহবধূকে অপহরণ করে বাইকে করে অমরপুরের বামপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যায়। মিঠুন নিজ বাড়িতে গৃহবধূকে আট দিন গৃহবন্দী রাখে। অভিযুক্ত মিঠুন দাস গৃহবধূকে ধর্ষণ করে। ৩১শে সেপ্টেম্বর বিকেলে অভিযুক্ত গৃহবধূকে গাড়ি করে তেলিয়ামুড়া এনে ছেড়ে দেয়। মিঠুন দাস গৃহবধূর তেলিয়ামুড়া বাপের বাড়িতে ফোন করে ভয়-ভীতি প্রদর্শন করে। যাতে ওর বিরুদ্ধে থানায় কোন ধরনের অভিযোগ দাখিল না হয়। অবশেষে গৃহবধূর মা গতকাল তেলিয়ামুড়া থানায় অভিযুক্ত মিঠুন দাস এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অমরপুর থানার পুলিশ ও তেলিয়ামুড়া থানার পুলিশ যৌথ প্রচেষ্টায় অভিযুক্তকে গ্রেফতার করে খোয়াই জেলা আদালতে পেশ করে। আদালত আগামী ২৫ শে অক্টোবর পর্যন্ত জুডিশিয়াল জেল কাস্টডিতে পাঠায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top