News Flash

  • Home
  • দেশ
  • commemoration of Bijan Dhar : বিজন ধরের স্মরণসভায় বাম আন্দোলনের উপর গুরুত্বারোপ বিমান, কারত ও মানিক সরকারের
Image

commemoration of Bijan Dhar : বিজন ধরের স্মরণসভায় বাম আন্দোলনের উপর গুরুত্বারোপ বিমান, কারত ও মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ ত্রিপুরা কিংবা দেশে কোনও ফ্যাসিস্ট শক্তিই পারবে না বাম আন্দোলনকে রুখতে, বললেন সিপিএমেরপলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত৷ সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সদ্য প্রয়াত বিজন ধরের স্মরণসভায় তিনি ভাষণ রাখছিলেন৷ এই অনুষ্ঠানে পলিটব্যুরো অন্যতম সদস্য বিমান বসু বলেন, ত্রিপুরার মানুষ ভালো নেই৷ তাই লড়াই-সংগ্রামে মানুষকে আরও বেশি করে যুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে৷ পলিটব্যুরো আরেক সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, কমিউনিস্টরা জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে৷ একটা অঞ্চলভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে সংকীর্ণ রাজনীতি করতে অভ্যস্ত নয়৷ প্রকাশ কারাত আরও বলেন, কোভিডে সিপিএমের কেন্দ্রীয় কমিটির চার সদস্যের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে দু’জনেই ত্রিপুরার৷ গৌতম দাশ ও বিজন ধর৷ এটা বাম সংগঠনের একটা বড় ঘাটতি৷ কারণ বামপন্থী আন্দোলনে নেতা হঠাৎ তৈরি হয় না৷ বহু লড়াই ও ত্যাগের মধ্য দিয়েই নেতা হয়৷


বিমান বসু বলেন, বর্তমানে দেশে এবং এ রাজ্যেও গণতন্ত্রের উপর হামলা- আক্রমণ হচ্ছে৷ মানুষের অধিকারের উপর হামলা-আক্রমণ হচ্ছে৷ তার সঙ্গে যুক্ত হয়েছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা৷ জাত, বর্ণ ও ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা হচ্ছে সর্বত্র৷
বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব আকাশ থেকে পড়ে না৷ মাটি ফুঁড়েও উঠে না৷ তাই বিজন ধরের মৃত্যু সংগঠনের জন্য অভাবনীয় ক্ষতি৷ তিনি বলেন, বর্তমানে চ্যালেঞ্জের সম্মুখীন আমরা৷ তবে হাঁটতে হবে অনেক দূর৷ একে মোকাবিলা করতে কার্যকরী ভূমিকা নিতে হবে৷ তিনি আরও বলেন, নিজেকে তৈরি না করে অন্যকে তৈরি করার দায়িত্ব আমরা নিতে পারি না৷ অসাফল্য থেকে শিক্ষা নিতে হবে৷ বিভিন্ন ত্রুটি, দুর্বলতা ও অসাফল্যের কারণগুলো চিহ্ণিত করতে হবে৷ নিজেদের ঘাটতি ও অসম্পূর্ণতার কারণগুলোর যাতে পুনরাবৃত্তি ঘটতে না পারে, তার জন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে৷ অনুষ্ঠানে বিজন ধরের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও৷ অন্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, রমা দাস ও অঘোর দেববর্মা, সিপিএমের আসাম রাজ্য সম্পাদক দেবেন ভট্টাচার্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে প্রমুখ৷
প্রসঙ্গত, কোভিডে আক্রান্ত হয়ে গত ১১ অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজন ধরের মৃত্যু হয়৷

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভোপালে কংগ্রেসের বিক্ষোভ, দিগ্বিজয় সিং-সহ একাধিক নেতা আটক

ভোপাল, ৩০ মে (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে শনিবার ভোপালে বিক্ষোভ…

ByBySandeep Biswas May 30, 2026

৩ জুন কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডি.কে. শিবকুমার, অনুষ্ঠান হবে সাদামাটা

বেঙ্গালুরু, ৩০ মে (আইএএনএস): কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটি (কেপিসিসি) শনিবার ঘোষণা করেছে যে কেপিসিসি সভাপতি ডি.কে. শিবকুমার আগামী…

ByByNews Desk May 30, 2026

টাটা গোষ্ঠী আবার বাংলায় বিনিয়োগ নিয়ে ফিরবে, দাবি রাজ্য বিজেপি সভাপতির

কলকাতা, ৩০ মে (আইএএনএস): টাটা গোষ্ঠী নতুন বিনিয়োগ প্রস্তাব নিয়ে আবার পশ্চিমবঙ্গে ফিরবে বলে দাবি করলেন রাজ্য বিজেপি…

ByByNews Desk May 30, 2026

‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান, প্রয়োজনে ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য প্রস্তুত তিন বাহিনী: সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী

পুনে, ৩০ মে (আইএএনএস): ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার বলেছেন, ‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান রয়েছে এবং…

ByByNews Desk May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top