News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক উল্টে আহত চালক
Image

ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক উল্টে আহত চালক

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): দিন দিন দুর্ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মা উড়ালপুল। ফের মা উড়ালপুলে দুর্ঘটনার শিকার বাইক আরোহী। রবিবার গভীর রাতে মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটরবাইক। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই বাইকের চালক। পুলিশ জানিয়েছে, গভীর রাত একটা নাগাদ মা উড়ালপুলে চিংড়িঘাটা র‍্যাম্পে সেনা স্টিকার সাঁটানো একটি বাইক উল্টে যায়। বাইক উল্টে আহত হয়েছেন চালক।পুলিশ জানিয়েছে, রেসকোর্সের দিক থেকে এজেসি বোস উড়ালপুল ধরে মা উড়ালপুলে ওঠেন বাইক চালক। গতি বেশি থাকায় উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মেরে বাইক উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে। রাত ১০টার পর মা উড়ালপুলে বাইক নিয়ে ওঠা নিষেধ। দু’ দিকেই থাকে পুলিশের ব্যারিকেড। নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও মা উড়ালপুলে কীভাবে বাইক নিয়ে উঠলেন চালক, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / পায়েল

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top