News Flash

  • Home
  • Uncategorized
  • The process of idol : রাজ্যের সর্বত্রই চলছে প্রতীমা নিরঞ্জন প্রক্রিয়া
Image

The process of idol : রাজ্যের সর্বত্রই চলছে প্রতীমা নিরঞ্জন প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ রাজ্যের সর্বত্রই প্রতীমা বিসর্জন প্রক্রিয়া চলছে৷ রাজধানী আগরতলা শহরের কয়েকটি প্যান্ডেলে শনিবারও প্রতীমা রয়েছে৷ দর্শনার্থীরা প্রতীমা প্যান্ডেল ঘুরে দেখেন৷ এদিকে, আগামীর প্রত্যাশা জাগিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাঙ্গ হল তেলিয়ামুড়ায় মায়ের ভাসান পর্ব৷ ভাসান পর্বকে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়৷ রাজ্যের অন্যান্য স্থানের মতো তেলিয়ামুড়া ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে প্রতিমা বিসর্জন৷

শুক্রবার তেলিয়ামুড়া ভগৎ সিংস্থিত মিনি স্টেডিয়ামে শত শত মানুষের পদচারণায় উৎসব মুখর হয়ে উঠে স্টেডিয়াম প্রাঙ্গণ৷ মা’’কে বিদায় জানাতে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, এবং সার্বজনীন উদ্যোক্তারা তাদের নিজ নিজ প্যান্ডেল থেকে সারিবদ্ধ ভাবে খোয়াই নদীর জলে ভাসান করতে উপস্থিত হয়৷ এ প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় বলেন,ধর্ম যার যার, উৎসব সবার৷ পুজোর দিনগুলিতে ছোট ছোট এক-দুইটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে এবছরকার শারদীয়া দুগর্োৎসব৷ বিধায়িকা রাজ্যবাসী তেলিয়ামুড়া বাসীর মঙ্গল কামনা করেছেন৷
এ দিন যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য বিধায়িকা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটানা মাঠেই উপস্থিত ছিলেন৷ তাছাড়া তিনি নদীর ঘাট সহ মাঠের আশপাশ সরোজমিনে ঘুরে দেখেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top