News Flash

  • Home
  • দিনের খবর
  • Bodies of two persons were recovered : সিধাইয়ের পৃথক জায়গায় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

Bodies of two persons were recovered : সিধাইয়ের পৃথক জায়গায় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ মোহনপুর কলাগাছিয়া এলাকায় চা বাগানের মাটির গর্ত থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার শনিবার সকালে৷মৃত ব্যক্তির নাম রবীন্দ্র দেবর্বমা বয়স ৬৫ বছর,সে এই এলাকারই বাসিন্দা৷


জানা যায় শুক্রবার সকালে রবীন্দ্র বাজার থেকে মাংস আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি৷শনিবার সকালে তার মৃতদেহ দেখতে পায় লোকজন৷সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত প্রক্রিয়ার কাজ সেরে দেহ নিয়ে আসে মোহনপুর হাসপাতালের মর্গে৷তবে কি করে হতে পারে এই মৃত্যু সে নিয়ে কোন সুস্পষ্ট বক্তব্য কিংবা কোন অভিযোগ এখনো অব্দি পাওয়া যায়নি মৃতার পরিবারের লোক এবং পুলিশের তরফে৷


এদিকে, সিধাই থানাধীন ছেচুরিয়া সাহা পাড়ার গভীর জঙ্গল থেকে শনিবার সকালে আগুনে পোড়া এক অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার৷স্থানীয় লোকজন এদিন সকালে জঙ্গলে লাকড়ি সংগ্রহে এসে দেহটি দেখতে পান৷


খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিধাই থানার পুলিশ টিম ও মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক ডঃ কমল বিকাশ মজুমদার৷ফেরেনসিক টিম এবং ডগ স্কোয়ার্ড এনে তদন্ত প্রক্রিয়ার কাজ শুরু করা হলেও কোন ধরনের ক্লু খোঁজে পাওয়া যায়নি৷স্থানীয় লোকেদের ধারণা শুক্রবার দশমির রাতে এই স্থানে এনে যুবকটিকে খুন করা হয়৷মৃতদেহ থেকে অল্প দূরত্বে রক্তের দাগ ও বিয়ারের বোতল পাওয়া যায় তাছাড়া মৃত যুবকের মাথার পেছনে রয়েছে আঘাতের চিহ্ণ,জানালেন মহকুমা পুলিশ আধিকারিক ডঃ কমল বিকাশ মজুমদার৷পূজোর মরশুমে এরকম ভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনাতে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের পরিবেশ৷

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top