News Flash

  • Home
  • Uncategorized
  • Lorry carrying bricks overturned : ইট বোঝাই লরি উল্টে নিহত ১, গুরুতর আহত ৩
Image

Lorry carrying bricks overturned : ইট বোঝাই লরি উল্টে নিহত ১, গুরুতর আহত ৩

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ অক্টোবর৷৷ কমলাসাগর কোনাবন যোগীরাম পাড়া ইটবোঝাই গাড়ি উল্টে নিহত হন ১ জন আহত হয়েছেন ৩ জন৷ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল ৬ টা নাগাদ এলএনবি ইটভাটা থেকে টিআর০১ এএ – ১৭৪৭ একটি গাড়ি ইট বোঝাই করে কোনাবন যোগীরাম পাড়া অতিক্রম করার সময় একটি টার্নিং পয়েন্টে ট্রাক গাড়ি স্টিয়ারিং লক হয়ে যায়৷ ফলে ইটবোঝাই লরিটি উল্টে গিয়ে একটি পুকুরের মধ্যে পড়ে৷ সঙ্গে ছিল ইটভাটার শ্রমিক চারজন এবং গাড়ির ড্রাইভার৷ একজন শ্রমিক ইটের নিচে চাপা পড়ে যায়৷

অন্যরা অল্পবিস্তর আহত হয়৷ পরবর্তী সময়ে ইটের নিচ থেকে শ্রমিককে তুলে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শনিবার প্রায় দুপুর ২ টা নাগাদ খবর আসে ওই শ্রমিক জিবিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে৷ শ্রমিকের বাড়ি বিহার প্রদেশ কিন্তু নাম জানা যায়নি৷ এইদিকে যেই ইট বুঝাই গাড়িটি পুকুরের মধ্যে পড়ে গাড়ি থেকে ডিজেল মবিল বাহির হয় পুকুরের মধ্যে থাকা প্রায় এক লক্ষ টাকার মাছ ধবংসের পথে৷ পুকুরের মালিক ননী দেববর্মা জানায় সারাদিন অতিক্রান্ত হল গাড়িটিকে পুকুর থেকে তোলার ব্যবস্থা করেনি৷ ফলে ওনার পুকুরের মাছ ধীরে ধীরে পচন ধরতে থাকে৷ তা নিয়ে এলএনবি বাটার শ্রমিকদের মধ্যে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top