News Flash

  • Home
  • খেলা
  • করোনা-সংক্ৰমণ কমে ১৪,৩১৩, ভারতে আরোগ্যের হার ৯৮.০৪ শতাংশ
Image

করোনা-সংক্ৰমণ কমে ১৪,৩১৩, ভারতে আরোগ্যের হার ৯৮.০৪ শতাংশ

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): দৈনিক করোনা-সংক্ৰমণ প্রতিদিনই স্বস্তি দিচ্ছে, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে মৃত্যুর সংখ্যাও। নতুন আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৮১ জনের। সোমবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৬,৫৭৯ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.০৪ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,১৪,৯০০ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ১২,৪৪৭ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১১,৮১,৭৬৬।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১৪,৩১৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৯ লক্ষ ৮৫ হাজার ৯২০ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৬৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৯৫.৮৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৯৫ কোটি ৮৯ লক্ষ ৭৮ হাজার ০৪৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৬৫ লক্ষ ৮৬ হাজার ০৯২ জনকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৮১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫০,৯৬৩ জন (১.৩৩ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৬,৫৭৯ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৩,২০,০৫৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.০৪ শতাংশ।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top