News Flash

Image

১৩-তম বৈঠকও নিষ্ফলা, এলএসি-তে অবশিষ্ট এলাকার সমাধানে অসম্মত চিন

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): এই নিয়ে ১৩-তম রাউন্ডের বৈঠকও নিষ্ফলা। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর অবশিষ্ট এলাকার সমাধানে রাজি হল না চিন। সোমবার সকালে ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, রবিবার ভারত ও চিনের মধ্যে কোর কমান্ডার পর্যায়ের ১৩-তম রাউন্ডের বৈঠকে, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অবশিষ্ট এলাকার সমস্যা সমাধানের লক্ষ্যে মনোনিবেশ করা হয়েছিল। ভারতের পক্ষ থেকে অবশিষ্ট অঞ্চলের সমস্যা সমাধানের লক্ষ্যে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু, চিন তাতে সম্মত হয়নি এবং কোনও প্রস্তাবও দিতে পারেনি। তাই এই বৈঠকও ফলপ্রসূ হয়নি।
উল্লেখ্য, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরাতে রবিবার ১৩-তম রাউন্ডের কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছিল ভারত এবং চিন। রবিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনা এলাকায় মলডোতে এই বৈঠক হয়। এর আগে ১২ বার বৈঠক করেছেন দুই সেনার কোর কমান্ডারেরা, ১২-দফা বৈঠকেও সমাধানসূত্র ছিল। ১৩-তম রাউন্ডের বৈঠকও নিষ্ফলা। এক বছরেরও বেশি সময় ধরে পূর্ব লাদাখের পরিস্থিতি শান্ত হচ্ছেই না।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top