News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুতের এসটি লাইন ঝুকে রয়েছে দোকানে, হেলদোল নেই দফতরের
Image

বিদ্যুতের এসটি লাইন ঝুকে রয়েছে দোকানে, হেলদোল নেই দফতরের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৯ অক্টোবর ।। সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার প্রয়াসকে কিছুতেই আমল দিতে নারাজ এক শ্রেণীর সরকারি কর্মচারী। তার একটি জ্বলন্ত উদাহরণ উঠে এলো বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত রতনপুর বাজার এলাকায়। প্রশস্ত রাস্তা নির্মাণ করার তাগিদে সাধারণ মানুষের জীবনকে তোয়াক্কা না করে শুধুমাত্র দায়সারা ভাব নিয়ে বিদ্যুৎ দপ্তরের কাজ চালিয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। প্রতিনিয়ত বিদ্যুতের সমস্যার অন্ত নেই। দপ্তরের এহেন গাফিলতির জ্বলন্ত প্রমাণ মিলেছে জোলাইবাড়ি থেকে বিলোনিয়া পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের কাজ করতে গিয়ে মাটি কাটার ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১১০০০ ভোল্টেজ লাইটপোস্ট সম্পূর্ণভাবে ঝুঁকে রয়েছে সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। অথচ মৌখিক এবং লিখিতভাবে দপ্তরের আধিকারিক এর নিকট জানালেও বিগত সাত দিন যাবত টনক নড়েনি দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মচারীদের। এই খামখেয়ালীপনায় যেকোনো সময়ে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।


প্রসঙ্গত দোকানের উপর ঝুঁকে থাকা ১১০০০ ভোল্টেজের এস টি লাইন এর কথা উল্লেখ করে দোকান মালিক রাজেন্দ্র ত্রিপুরা দপ্তরকে বারবার অনুরোধ করা সত্বেও দপ্তরের কর্মচারীদের মুখে শোনা যায় অন্য গল্প। দোকান মালিকের উপর বিরক্তি প্রকাশ করে দোকান মালিককে দপ্তরের কর্মচারী জানান, ল্যাম্পপোস্ট যখন ভেঙে পড়বে তখন ব্যবস্থা নেওয়া হবে। এমনই জানান অভিযোগকারীরা। পাশাপাশি দোকান মালিক আরো বলেন, রাত্রিকালীন সময়ে আনন্দ ত্রিপুরা নামে এক নিকট আত্মীয় এই দোকানেই রাত্রিযাপন করেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এর দায়ভার কে নেবে। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এই ধরনের গাফিলতির পেছনে কি ধরনের মতলব লুকিয়ে আছে জনমনে এখন এটাই প্রশ্ন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top