News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরে হিন্দু-নিধন : দক্ষিণ পূর্ব প্রান্ত ভিএইচপি-বজরঙের প্ৰতিবাদ
Image

জম্মু-কাশ্মীরে হিন্দু-নিধন : দক্ষিণ পূর্ব প্রান্ত ভিএইচপি-বজরঙের প্ৰতিবাদ

করিমগঞ্জ (অসম), ৯ অক্টোবর (হি.স.) : সমগ্র ভারতবর্ষে কাশ্মীরি হিন্দু ও শিখ হত্যার বিরুদ্ধে ধরনা-বিক্ষোভ কর্মসূচি চলছে বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের। এর সঙ্গে সংগতি রেখে বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের দক্ষিণ পূর্ব প্রান্তের অন্তর্গত কাছাড় এবং উত্তর করিমগঞ্জেও পালিত হয়েছে ধরনা কর্মসূচি।আজ শনিবার ব্রাহ্মণশাসন গ্রাম পঞ্চায়েতের বালিয়া শিববাড়ি প্রাঙ্গণে প্রতিবাদী ধরনা কর্মসূচি উপলক্ষ্যে ভাষণ দেন উত্তর করিমগঞ্জ বিশ্বহিন্দু পরিষদ প্রখণ্ডের সভাপতি দীপক চক্রবর্তী, উত্তর করিমগঞ্জ প্রখণ্ডের কার্যনির্বীহী সভাপতি শঙ্কু চন্দ, বিশ্বহিন্দু পরিষদের উত্তর করিমগঞ্জ প্রখণ্ডের সম্পাদক অভিষেক চক্রবর্তী, লালবাহাদুর তাপা, রিপামণি নাথ, নবরাজ ধর, নিটু দাস, রাজ দাস প্রমুখ।প্রত্যেক বক্তা কাশ্মীরি হিন্দুদের অমানবিক হত্যার বিরুদ্ধে সোচ্চার হন। ওই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানের মদত আছে বলে প্রত্যেক বক্তা ইমরান খান এবং তাঁর মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে জ্বালামুখি ভাষণ দিয়েছেন। প্রতিবাদী কর্মসূচির অঙ্গ হিসেবে তাঁরা পাকিস্তানের জাতীয় পতাকা দাহ করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top