News Flash

  • Home
  • Uncategorized
  • মিটেনি বকেয়া বিল, মিলেনি পূজা অ্যাডভান্স, ক্ষোভে রাস্তা অবরোধ অঙ্গনওয়াদি কর্মী-সহায়িকাদের
Image

মিটেনি বকেয়া বিল, মিলেনি পূজা অ্যাডভান্স, ক্ষোভে রাস্তা অবরোধ অঙ্গনওয়াদি কর্মী-সহায়িকাদের

আগরতলা, ৮ অক্টোবর (হি. স.) : মেটানো হচ্ছে না বকেয়া বিল। দেখা নেই পূজো এডভান্সের। তাই, পদ্মবিলে সড়ক অবরোধে সামিল হলেন খোয়াই মহকুমার অঙ্গনওয়াদি কর্মী সহায়িকারা।
তাঁদের অভিযোগ, এক বছর ধরে বকেয়া পড়ে রয়েছে ফিডিং বিল। সেই মিটিয়ে দিচ্ছে না দফতর। এমনকি, শারদোৎসবের সময় এবার দেখা নেই পূজো এডভান্সেরও। ফলে, তিতিবিরক্ত হয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।


বকেয়া ফিডিং বিল এবং পূজো এডভান্সের দাবিতে শুক্রবার খোয়াই মহকুমার অঙ্গনওয়াদি কর্মী সহায়িকারা সকাল দশটা থেকে খোয়াই-মোহনপুর-আগরতলা সড়কের পদ্মবিলে অবরোধে সামিল হন। মহকুমার তিনটি ব্লক ও একটি পুর এলাকার আইসিডিএস প্রজেক্টের অঙ্গনওয়াদি কর্মী সহায়িকারা অবরোধে বসেন।


প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর সমাজশিক্ষা ও সমাজকল্যান দপ্তরের জেলা আধিকারিক অবরোধস্থলে গিয়ে অঙ্গনওয়াদি কর্মী সহায়িকাদের সাথে কথা বলেন ও বকেয়া ফিডিং বিল অবিলম্বে মিটিয়ে দেওয়া সহ শুক্রবার থেকেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পূজো এডভান্সের টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের একাংশ অফিসার ও কর্মীদের বদান্যতার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top