নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি. স.) : বৃহস্পতিবারও দাম বাড়ল পেট্রল-ডিজেলের । এদিন দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি তেলের দাম বেড়েছে ২৯ থেকে ৩৮ পয়সা পর্যন্ত। এই নিয়ে লাগাতার তিনদিন বাড়ল পেট্রোপণ্যের দাম।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৩ টাকা ৯৪ পয়সা। যা আগের দিনের থেকে ২৯ পয়সা বেশি। আর ডিজেলের দাম লিটার পিছু ৯৪.৮৮ পয়সা। আগের দিনের থেকে বেড়েছে ৩৫ পয়সা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের মূল্য ১০৩ টাকা ২৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৯১.৭৭ টাকা। এই দুটি মূল্য বেড়েছে যথাক্রমে ৩০ ও ৩৫ পয়সা করে। মুম্বইয়ে এক লিটার পেট্রল বিকোচ্ছে ১০৯ টাকা ২৫ পয়সায়। যা গতকালের থেকে ২৯ পয়সা বেশি। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৫৫ পয়সা। আগের দিনের থেকে বেড়েছে ৩৮ পয়সা। চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রল বিকোচ্ছে ১০০ টাকা ৭৫ পয়সা দরে। ডিজেল বিকোচ্ছে ৯৫ টাকা ২৬ পয়সা লিটার দরে।

দাম বাড়ল পেট্রল-ডিজেলের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















