News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভায় বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করালেন জগদীপ ধনখড়
Image

বিধানসভায় বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করালেন জগদীপ ধনখড়

কলকাতা, ৭ অক্টোবর (হি. স.) : বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পূর্ব নির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার দুপুরে রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাংলাতেই শপথ বাক্য পাঠ করেন তিনি। একই সঙ্গে এদিন শপথ বাক্য পাঠ করেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল শেখ এবং জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনও। বিরোধী শূন্য বিধানসভায় শপথ নিলেন মমতা। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপি-র কোনও বিধায়ক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্যদের রাজভবনে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। আর বিধায়কদের বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ, এটাই প্রচলিত রীতি। জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় সেই ক্ষমতা নিজের হাতে নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সম্প্রতি রাজভবন থেকে বিধানসভার সচিবালয়ে সেই বার্তা পাঠানো হয়। তার পরেই পরিষদীয় দফতরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যপাল মমতা-সহ তিন জয়ী বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন। ।পূর্ব নির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার বেলা পৌনে দু’টো নাগাদ বিধানসভায় পৌঁছন তিনি। বিধানসভায় তাঁকে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ।বাকি দুই বিধায়ক অর্থাৎ আমিরুল ইসলাম ও জাকির হোসেনকেও শপথবাক্য পাঠ করান তিনি। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গেই স্পিকারের ঘরে যান ধনকড়। শপথ গ্রহন অনুষ্ঠানের পর চা চক্রেরও আয়োজন করা হয়েছিল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সব সাংসদদের। তবে তাৎপর্যপূর্ণভাবে বিরোধী শিবিরের কারও দেখা পাওয়া যায়নি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top