News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমা হাসাওয়ে নির্মলা সীতারমণ, ভূমিপূজন উমরাংসো নিম্ন কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের
Image

ডিমা হাসাওয়ে নির্মলা সীতারমণ, ভূমিপূজন উমরাংসো নিম্ন কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের

উমরাংসো (অসম), ৭ অক্টোবর (হি.স.) : রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ বহুজনকে সঙ্গে নিয়ে রাজ্যের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসো নিম্ন কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের ভূমিপূজন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দিল্লি থেকে গুয়াহাটি বরঝাড়ে গোপীনাথ বরদলে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন নির্মলা। গুয়াহাটি বিমানবন্দর থেকে বায়ুসেনার হেলিকপ্টারে এদিন সকাল প্রায় ১১টা নাগাদ উমরাংসোর লংকুতে অবতরণ করে আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেডে (এপিজিসিএল)-এর অধীনে নতুন ১২০ মেগাওয়াট নিম্ন কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের ভূমিপূজন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রসঙ্গত, কপিলি জলবিদ্যুৎ প্রকল্প (হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট)-এর জন্য ২,২০০ কোটি টাকা ব্যয় হবে। এই টাকার মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ১,৭০০ টাকা।ভূমিপূজন অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিমল বরা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা, কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাং, এপিজিসিএল-এর চেয়ারম্যান জিষ্ণু বরুয়া ও ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর নাথ প্রমুখ। আজ দিনের শেষে, নির্মলা সীতারমণ গুয়াহাটির পাঞ্জাবাড়িতে শ্রীমন্ত শংকরদেব আন্তর্জাতিক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আসাম পাবলিক সার্ভিস অ্যাক্ট, ২০১২-এর অধীনে একটি ‘রাইট টু পাবলিক সার্ভিস ওয়েব পোর্টাল’ চালু করবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top