News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশের প্রগতিতে সহায়ক প্রমাণিত হয়েছে কেন্দ্রের প্রকল্প : যোগী আদিত্যনাথ
Image

উত্তর প্রদেশের প্রগতিতে সহায়ক প্রমাণিত হয়েছে কেন্দ্রের প্রকল্প : যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে উত্তর প্রদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে যোগী জানালেন, উত্তর প্রদেশের প্রগতিতে সহায়ক প্রমাণিত হয়েছে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প। মঙ্গলবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আজাদি কা অমৃত মহোৎসবের অধীনে “নিউ আর্বান ইন্ডিয়া : ট্রান্সফরমিং আর্বান ল্যান্ডস্ক্যাপ’ কনক্লেভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন-দিনের এই আর্বান কনক্লেভে যোগী আদিত্যনাথ বলেছেন, উত্তর প্রদেশের সার্বিক প্রগতিতে অত্যন্ত সহায়ক প্রমাণিত হচ্ছে কেন্দ্রের প্রকল্প। যখন থেকে উত্তর প্রদেশের ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে, তখন থেকেই কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে গতি এসেছে।
যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “উত্তর প্রদেশে সংগঠন কিছু নতুন প্রাপ্তি অর্জন করেছে। আমরা রাজ্যের বিশাল জনগোষ্ঠীকে মৌলিক সুবিধা প্রদানের জন্য কাজ করছি। মুখ্যমন্ত্রী যোগী বলেন, “স্বচ্ছ ভারত মিশন শুধুমাত্র এ দেশের মহিলাদের মর্যাদার জন্যই নয়, সাধারণ জীবনযাত্রার উন্নয়নেও ভূমিকা পালন করছে। ২০১৪ সালে স্বচ্ছ ভারত মিশনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় স্বচ্ছ ভারত মিশনকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হত। ২০১৭ সালের পর উত্তর প্রদেশে দুই কোটি ৬০ লক্ষের বেশি শৌচালয় তৈরি করা হয়েছে। উত্তর প্রদেশের গ্রামীণ ও শহরাঞ্চলে এখন পর্যন্ত ৪২ লক্ষ ঘর দেওয়া হয়েছে। শুধুমাত্র শহরাঞ্চলেই ১৭ লক্ষ ঘর দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশের শহর গুলিতে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাফল্যের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, উত্তর প্রদেশে ইতিমধ্যেই ৪০টি বৈদ্যুতিক বাস চলছে। আজ ৭৫টি বৈদ্যুতিক বাস চলাচল শুরু হচ্ছে। ২০১৭ সালের আগে একটিও পৌর নিগম মেট্রোর সঙ্গে সংযুক্ত ছিল না। বর্তমানে লখনউ, নয়ডা এবং গাজিয়াবাদে মেট্রো চালিত হচ্ছে। ঝুপড়িতেও মৌলিক সুবিধা প্রদানের জন্য দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে ৭৫ হাজার সুবিধাভোগীদের মধ্যে আবাসনের ডিজিটাল চাবি বিতরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

২২ বছর জেলে থাকার পর ওড়িশার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে জামিন, ওড়িশা হাইকোর্টকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৮ মে (আইএএনএস) : প্রায় ২২ বছর কারাবন্দি থাকার পর ওড়িশা-র এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে জামিনের নির্দেশ…

ByByTaniya Chakraborty May 8, 2026

বিধানসভা ভেঙে গেলেও সোশ্যাল মিডিয়ায় এখনও ‘মুখ্যমন্ত্রী’ পরিচয় বজায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ মে (আইএএনএস): রাজ্যপাল আর. এন. রবি পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা করার পর আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জী…

ByByNews Desk May 8, 2026

তেলঙ্গানায় ৮০০ বছরের প্রাচীন কাকাতিয়া যুগের মন্দির ভাঙা নিয়ে বিতর্ক, কংগ্রেস সরকারকে আক্রমণ বিরোধীদের

হায়দরাবাদ, ৮ মে(আইএএনএস): তেলঙ্গানার ওয়ারাঙ্গল জেলায় কাকাতিয়া আমলের প্রায় ৮০০ বছরের পুরনো একটি শিব মন্দির ভেঙে ফেলার ঘটনাকে…

ByByTaniya Chakraborty May 8, 2026

পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা পরিচালক রাজ চক্রবর্তীর

কলকাতা, ৮ মে(আইএএনএস): টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক-পরিচালক তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী রাজনীতি থেকে…

ByByTaniya Chakraborty May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top