News Flash

  • Home
  • Uncategorized
  • প্রায় ৭ ঘন্টা পর চালু হোয়াটসঅ্যাপ ও ফেসবুক, শুরু ইনস্টাগ্রাম পরিষেবাও
Image

প্রায় ৭ ঘন্টা পর চালু হোয়াটসঅ্যাপ ও ফেসবুক, শুরু ইনস্টাগ্রাম পরিষেবাও

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): প্রায় ৭ ঘণ্টা স্তব্ধ থাকার পর ফের চালু হল হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিষেবা। সোমবার রাত ন’টার পর থেকেই বিশ্ব জুড়ে বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ পরিষেবা। হোয়াটসঅ্যাপের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও দেখা যায় একই সমস্যা। ভারতেও এই তিন অ্যাপের পরিষেবায় বিঘ্ন ঘটে। দীর্ঘ প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর মঙ্গলবার ভোর চারটের পর তিনটি পরিষেবা ধীরে ধীরে চালু হয়।

মঙ্গলবার হোয়াটসঅ্যাপ সংস্থার পক্ষ থেকে দু’টি টুইট করা হয়। প্রথম টুইটে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারার জন্য আমরা দুঃখিত। ধীরে ধীরে ও সাবধানতার সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপের কাজ শুরু করছি। পরে আরও একটি টুইটে জানানো হয়, আমরা ফিরে এসেছি এবং ১০০ শতাংশ কাজ চলছে। ধৈর্য রাখার জন্য বিশ্বের সকলকে অসংখ্য ধন্যবাদ।

সোমবার রাতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিষেবা এই তিনটি অ্যাপের পরিষেবা বন্ধ হতেই টুইটারে ক্ষোভ উগরে দেন অগণিত নেটাগরিকরা। ফেসবুক ও হোয়াটসঅ্যাপ দুঃখপ্রকাশ করে জানায়, পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। অবশেষে প্রায় ৭ ঘন্টা স্তব্ধ থাকার পর মঙ্গলবার ভোর চারটের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিষেবা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top