News Flash

  • Home
  • Uncategorized
  • লখিমপুর যাওয়ার পথে আটক প্রিয়াঙ্কা, নিগ্রহের অভিযোগ কংগ্রেসের
Image

লখিমপুর যাওয়ার পথে আটক প্রিয়াঙ্কা, নিগ্রহের অভিযোগ কংগ্রেসের

লখনউ, ৪ অক্টোবর (হি.স.): লখিমপুর খেরিতে সংঘর্ষের ঘটনায় ৪ জন কৃষক-সহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া মাত্রই রবিবার রাতে লখিমপুরের উদ্দেশে রওনা দেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। কিন্তু পথে সীতাপুরে তাঁর কনভয় আটকে তাঁকে পুলিশ আটক করে। প্রিয়াঙ্কাকে ‘শারীরিক নিগ্রহ’ করা হয়েছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। তাঁর হাতে হাতকড়াও পড়ানো হয়। সোমবার সকালে প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়া হয়।

উত্তরপ্রদেশের সীতাপুরে প্রিয়াঙ্কার কনভয় আটকানোর পরে পুলিশের সঙ্গে তিনি বাদানুবাদে জড়ান। পুলিশ প্রিয়াঙ্কাকে লখিমপুর যেতে নিষেধ করে। প্রিয়াঙ্কা পাল্টা বলেন, তাঁকে আটকানোর অধিকার নেই পুলিশের। তিনি পুলিশের কাছে জানতে চান তাঁদের কাছে ওয়ারেন্ট রয়েছে কি না। রবিবার রাতে অবশ্য লখিমপুরে যেতে পারেননি কংগ্রেসের সাধারণ সম্পাদিকা। আটক করে সীতাপুরে নিয়ে যাওয়া হয় তাঁকে। সোমবার সকালে ছেড়ে দেয় পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top